ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

ব্রিজসহ ভেঙে পড়েছে বালাগঞ্জ- খসরুপুর সড়ক, যোগাযোগ বিচ্ছিন্ন

বালাগঞ্জ-খসরুপুর সড়কের বিশাল অংশ দেবে গেছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের পৈলনপুর-ফাজিলপুর গ্রামের মধ্যবর্তী এলাকায় একটি ব্রিজসহ সড়কের প্রায় ৩শ মিটার অংশে ফাঁটল ধরে অন্তত ৫ ফুট দেবে গর্ত হয়ে গেছে।

জানা গেছে, গত বছরের বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে কুশিয়ারা নদীর ভাঙনে এই সড়কের কয়েকটি স্থান ক্ষতিগ্রস্থ হয়। পানি উন্নয়ন বোর্ড ক্ষতিগ্রস্থ স্থানগুলোর সাথে এই স্থানিিটতে নদীর তীর মেরামত করেছিল।

স্থানীয়দের অভিযোগ, যথাযথভাবে নদীর তীর মেরামতের কাজ না করায় মঙ্গলবার দিনগত রাতে এই স্থানটি হঠাৎ করে দেবে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জানা গেছে, দুই বছর আগে প্রায় ২০কোটি টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছিল। কিন্তু বারবার ভাঙনে আক্রান্ত হওয়ায় দুর্ভোগ পিছু ছাড়ছে না এলাকাবাসীর। পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন বলেন, কুশিয়ারা নদীর ভাঙনে এই এলাকার মানুষ অন্তহীন ভোগান্তিতে আছেন। যোগাযোগ অব্যাহত রাখতে সড়কের দেবে যাওয়া স্থানটি জরুরি মেরামত করা খুবই প্রয়োজন।

এদিকে, জরুরি মেরামত নিয়ে এলজিইডি এবং পাউবো’র মধ্যে ঠেলাঠেলি চলছে। উপজেলা এলজিইডি’র প্রকৌশলীরা বলছেন, পানি উন্নয়ন বোর্ড এই স্থানটি মেরামত করেছিল। তাদের প্রজেক্ট চালু আছে, আমরা তাদেরকে জানিয়েছি। পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপ-সহকারী প্রকৌশলী গোলাম বারী বলেন, নদী ভাঙন প্রতিরোধে একটা প্রকল্প প্রক্রিয়াধীন আছে। আমরা নদীর তীর সংরক্ষণে কাজ করি।

পাকা সড়কটি এলজিইডির, সড়কের দেবে যাওয়া অংশের জরুরি মেরামত তারা করবেন। এদিকে, ৭মে বিকেলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও এলজিইডি’র প্রকৌশলীদের সাথে নিয়ে সড়কের দেবে যাওয়া এলাকা পরিদর্শন করেছেন বালাগঞ্জের এসিল্যান্ড সরকার মামুনুর রশীদসহ প্রশাসনিক কর্মকর্তারা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

ব্রিজসহ ভেঙে পড়েছে বালাগঞ্জ- খসরুপুর সড়ক, যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় ০৪:৪৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫