ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

বিন সালমানের আমন্ত্রণে সৌদি আরব সফরে যাচ্ছেন মোদি

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণের দুই দিনের সফরে দেশটিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদি তৃতীয়বারের মতো সৌদি সফরে যাচ্ছেন। আগামী ২২-২৩ এপ্রিল এই সফর অনুষ্ঠিত হবে।

এর আগে, মোদি ২০১৬ সালে এবং ২০১৯ সালে সৌদি সফর করেছিলেন।

কৌশলগত অংশীদার হিসেবে দুই দেশ রাজনৈতিক, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রেখেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মোদির এই সফরের মাধ্যমে দুই দেশের বহুমাত্রিক অংশীদারত্ব আরও গভীর ও মজবুত করার সুযোগ তৈরি হবে। সেই সঙ্গে পারস্পরিক আগ্রহের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় হবে।

২০২৩ সালের সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে রাষ্ট্রীয় সফরে আসেন সৌদি যুবরাজ। এরপরেই এবার সৌদি সফরে যাচ্ছেন মোদি।

এর আগে ২০১৯ সালে ভারত সফরে আসেন যুবরাজ সালমান। সেইসময় তিনি মোদির ব্যাপক প্রশংসা করেছেন। যুবরাজ সালমান মোদিকে বড়ভাই হিসেবে সম্বোধন করেন এবং নিজেকে মোদির ছোটভাই বলে উল্লেখ করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

বিন সালমানের আমন্ত্রণে সৌদি আরব সফরে যাচ্ছেন মোদি

আপডেট সময় ০৯:৪৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫