ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

নারায়ণগঞ্জে নারী-শিশুর বস্তাবন্দি ৩ মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের ভিড়। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাটিচাপা অবস্থায় দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে মিজমিজি পশ্চিমপাড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ ।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদি কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- স্বপ্না খাতুন (২৫), লামিয়া খাতুন (২২) ও দুই বছরের শিশু হাবিব। স্বপ্না-লামিয়া সম্পর্কে দুই বোন। স্বপ্না গার্মেন্টস কর্মী হিসাবে ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মিজমিজি এলাকার একটি পুকুরের পাড় থেকে স্থানীয়রা বস্তাবন্দি খণ্ডবিখণ্ড মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এই চাঞ্চল্যকর ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে কাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, খণ্ডবিখণ্ড তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে। তদন্ত করে বিস্তারিত বলা সম্ভব হবে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির

error:

নারায়ণগঞ্জে নারী-শিশুর বস্তাবন্দি ৩ মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৩:৩৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫