ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত Logo আ.লীগ নেতাকে ডিম-পানি খাইয়ে পুলিশে তুলে দিলেন যুবদল নেতা Logo মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo হাইমচরে মাদ্রাসার সংস্কার করা মাঠ পরিদর্শনে ইউএনও Logo আন্দিউড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরীর সমর্থনে মীরনগর গ্রামবাসীর আয়োজন মতবিনিময় সভা Logo লাখাই উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এসএম জুবায়ের আহমেদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া Logo উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় সরকারের Logo মধ্যরাতে হাসপাতালে আপত্তিকর অবস্থায় কারারক্ষী-কলেজছাত্রী আটক Logo ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা, সরকারি বিমান চান শেখ হাসিনা: রয়টার্সের প্রতিবেদন Logo উনি মেহমান নাকি যে বিমান পাঠাইতে হবে—হাসিনাকে ইঙ্গিত হাসনাত আবদুল্লাহর

১৬ বছর পর মাদক মামলার রায়, আসামির যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

বাংলার খবর ডেস্ক:

ফেনীতে ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় দীর্ঘ ১৬ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে প্রদীপ চৌধুরী (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে, যা পরিশোধ না করলে আরও ছয় মাস সশ্রম কারাভোগ করতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ফেনীর অতিরিক্ত দায়রা জজ আদালত-২-এর বিচারক মাসফিকুল হক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। দণ্ডপ্রাপ্ত প্রদীপ চৌধুরী জেলার ছাগলনাইয়া উপজেলার জয়পুর গ্রামের নারায়ণ চৌধুরীর ছেলে।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৯ আগস্ট র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে ১৯০ বোতল ফেনসিডিলসহ প্রদীপ চৌধুরীকে গ্রেপ্তার করে। একই বছরের অক্টোবরে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর সাক্ষ্যগ্রহণসহ দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার মামলাটির রায় হলো।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মিজানুর রহমান সেলিম জানান, রায় ঘোষণার পর আসামির জামিন বাতিল করা হয়। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

আরও পড়ুন: লাখাইয়ে মাদক মামলায় শামীমের এক বছরের কারাদণ্ড

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

error:

১৬ বছর পর মাদক মামলার রায়, আসামির যাবজ্জীবন

আপডেট সময় ১১:১৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬