ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু Logo ২২ বছর পর সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo মাধবপুর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক গ্রেফতার Logo হাইমচরের জনদুর্ভোগ: উন্নয়নের প্রত্যাশা, বাস্তবতার প্রশ্ন Logo নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিয়ের গেট, ভবনে শুকানো হচ্ছে কাপড়-ধান Logo আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ Logo বিজিবি মহাপরিচালক: ডিসেম্বরে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-বহির্গমন ঠেকানো হবে Logo তুরস্কে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ ফুটবল দল Logo বারির ৪ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২১ জন Logo শেখ হাসিনাকে ফেরানোসহ ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ

ডিসেম্বরে গোপালগঞ্জে কর্মসূচির কথা ভাবছে এনসিপি

পাঁচ দাবিতে দেশজুড়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ডিসেম্বরে গোপালগঞ্জে কর্মসূচি পালনের বিষয়টি বিবেচনা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বাংলার খবর ডেস্ক:

পাঁচ দফা দাবিতে দেশজুড়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চলতি বছরের ডিসেম্বরে গোপালগঞ্জে কর্মসূচি পালনের কথা ভাবছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের পরিকল্পনা নিয়েছে। ২৩ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির সূচি এরই মধ্যে তৈরি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক সূচিতে গোপালগঞ্জের নাম রাখা হয়নি। তবে ৫ ডিসেম্বরের পরে সেখানে কর্মসূচি করার বিষয়টি দলের রাজনৈতিক পর্ষদের বিবেচনায় রয়েছে।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও মিডিয়া বিভাগের প্রধান সারোয়ার তুষার জানান, পাঁচ দাবিতে ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চলবে। এসব বিক্ষোভ মিছিল ও সমাবেশে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। তাঁর ভাষ্য, ৬৪ জেলায় মিছিলের সিদ্ধান্তের মধ্যে গোপালগঞ্জও রয়েছে, তবে সেখানকার চূড়ান্ত সময়সূচি এখনও ঠিক হয়নি। গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে এবং প্রশাসনের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশস্থলে হামলা, ভাঙচুর ও বোমাবাজির ঘটনা ঘটে। সমাবেশ শেষে ফেরার পথে দলের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরেও হামলা হয়। পরে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। ওই দিনের সহিংসতায় চারজনের প্রাণহানির কথা জানা যায়।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

চলতি বছরের জুলাইয়ে অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির কর্মসূচিতেও ১৬ জুলাই গোপালগঞ্জে যাওয়ার কথা প্রাথমিক তালিকায় ছিল। তবে ঘোষণার অল্প সময়ের মধ্যেই সংশোধিত তালিকা থেকে গোপালগঞ্জের নাম বাদ দেওয়া হয়। এবার দলটি গোপালগঞ্জকে কর্মসূচির বাইরে রাখতে চায় না বলে জানা গেছে। তবে আগের অভিজ্ঞতা বিবেচনায় সাংগঠনিক প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্রীয় নেতৃত্ব।

আরও পড়ুন: বিজিবি মোতায়েন: ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

error:

ডিসেম্বরে গোপালগঞ্জে কর্মসূচির কথা ভাবছে এনসিপি

আপডেট সময় ১২:০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬