ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু Logo ২২ বছর পর সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo মাধবপুর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক গ্রেফতার Logo হাইমচরের জনদুর্ভোগ: উন্নয়নের প্রত্যাশা, বাস্তবতার প্রশ্ন Logo নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিয়ের গেট, ভবনে শুকানো হচ্ছে কাপড়-ধান Logo আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ Logo বিজিবি মহাপরিচালক: ডিসেম্বরে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-বহির্গমন ঠেকানো হবে Logo তুরস্কে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ ফুটবল দল Logo বারির ৪ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২১ জন Logo শেখ হাসিনাকে ফেরানোসহ ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ

ঐতিহ্য ছুঁয়ে পালকিতে চড়ে বিয়ের আসরে বর

  • পারভেজ হাসান
  • আপডেট সময় ০৩:৩১:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৫৩৯ Time View

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

আধুনিক যুগে বিয়ের আয়োজনে বিলাসবহুল বা ঘোড়ার গাড়ির প্রচলন থাকলেও ব্যতিক্রমী ও ঐতিহ্যবাহী এক দৃশ্য দেখা গেল লাখাই উপজেলার পশ্চিম বুল্লা এলাকায়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কোনো পূর্বপরিকল্পিত আয়োজন ছাড়াই হঠাৎ পালকিতে চড়ে কনের বাড়িতে হাজির হন বর সামিম আহমেদ। মুহূর্তেই তা এলাকাবাসী ও অতিথিদের জন্য দারুণ চমক হয়ে ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম বুল্লার নয়াহাটির সালাউদ্দিন মিয়ার ছেলে সামিম আহমেদের সঙ্গে একই গ্রামের তালুকদার হাটির শেফাজুল মিয়ার মেয়ে চাঁদনী আক্তারের বিয়ে পারিবারিকভাবে ঠিক হয়। বিয়ের দিন বরযাত্রী আসার ঠিক আগমুহূর্তে বর ও তাঁর পরিবার প্রচলিত যানবাহনের বদলে হারিয়ে যাওয়া ঐতিহ্য পালকিতে যাওয়ার সিদ্ধান্ত নেন। দ্রুত স্থানীয়ভাবে একটি পালকির ব্যবস্থা করে বেহারাদের কাঁধে চড়ে কনের বাড়ির উদ্দেশে রওনা দেন বর।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

রাস্তায় হঠাৎ পালকি দেখে কৌতূহলী হয়ে ওঠেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা; অনেকেই মোবাইল ফোনে দৃশ্যটি ধারণ করেন। কনের বাড়িতে পৌঁছানোর পর বরকে হাসিমুখে বরণ করে নেওয়া হয়। বর সামিম আহমেদ বলেন, “আমাদের শেকড় ও সংস্কৃতির সঙ্গে পালকি জড়িয়ে আছে। হঠাৎ করেই মনে হলো, জীবনের বিশেষ দিনটি চিরচেনা ঐতিহ্যে রাঙিয়ে তুলি। কনে ও দুই পরিবারের সবাই বিষয়টি দারুণভাবে নিয়েছে।”

স্থানীয় সংবাদকর্মী মহসিন সাদেক বলেন, “হঠাৎ পালকি দেখে সাথে থাকা সন্তান ও ভাতিজাকে জিজ্ঞেস করায় তারা বলে, ছোট বাচ্চারা খেলার বাক্স বানিয়েছে। তখনই বুঝলাম, ঐতিহ্যবাহী পালকি নতুন প্রজন্মের কাছে প্রায় অপরিচিত। সীমিত সামর্থ্যের মধ্যেও পুরোনো ঐতিহ্যকে ছুঁয়ে দেখার এই চেষ্টা শেকড়ের টান আর স্মৃতির মায়াই মনে করিয়ে দেয়।” ব্যতিক্রমী এই আয়োজনে উপস্থিত আত্মীয়স্বজন ও অতিথিরা নবদম্পতির সুখী দাম্পত্য জীবন কামনা করেছেন।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

আরও পড়ুন: সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৭ হাজার ইয়াবা উদ্ধার

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

error:

ঐতিহ্য ছুঁয়ে পালকিতে চড়ে বিয়ের আসরে বর

আপডেট সময় ০৩:৩১:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬