
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
দলীয় ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়ে হুঁশিয়ারিমূলক বক্তব্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। শনিবার (২১ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ব্রাহ্মণডোরা গ্রামে আব্দুল মান্নান মেম্বারের বাড়িতে আয়োজিত এক সামাজিক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। বক্তব্যে অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, দলের দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে নতুন করে সুবিধাভোগীদের প্রাধান্য দেওয়ার প্রবণতা কোনোভাবেই কাম্য নয় বলেও তিনি হুঁশিয়ারি দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সুফিয়া আক্তার, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সাইমুন চৌধুরী, আজিজুর রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সামাজিক এ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →আরও পড়ুন: ঐতিহ্য ছুঁয়ে পালকিতে চড়ে বিয়ের আসরে বর
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →
মাধবপুর প্রতিনিধি 























