
বাংলার খবর ডেস্ক:
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মহানগরীসহ সাত জেলায় মোট ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বাহিনীটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দেওয়াই এই মোতায়েনের উদ্দেশ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি ২৯ প্লাটুন বিজিবি রয়েছে গোপালগঞ্জে। এ ছাড়া ঢাকা জেলায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, কক্সবাজারে ৬ প্লাটুন, ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং ময়মনসিংহে ২ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। প্রয়োজনে মোতায়েনের জন্য আরও ৪ প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মাঠে নামা এসব সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও জনবহুল এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করে এমন যেকোনো তৎপরতা ঠেকাতে তাঁরা সতর্ক থাকবেন।
মাঠের পরিস্থিতি সার্বক্ষণিক নজরে রাখতে বিজিবি সদর দপ্তরে একটি মনিটরিং সেল চালু রয়েছে। সেখান থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →আরও পড়ুন: জুমার খুতবায় নাশকতাবিরোধী সচেতনতার আহ্বান ধর্মমন্ত্রীর
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
বাংলার খবর ডেস্ক : 
























