
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
বয়স ৮৪ পেরোলেও লাখাইয়ে বয়স্ক ভাতা জোটেনি হালিমা বেগমের। তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজন গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বয়সের ভারে এখন ঠিকমতো চলাফেরাও করতে পারেন না। চরম অভাব আর অনিশ্চয়তার মধ্যে কাটছে তাঁর দিন।
১৯৮৮ সালে স্বামী আব্দুল জব্বার মারা যান। এরপর থেকে সংসারের হাল ধরতে গিয়ে নানা প্রতিকূলতার মুখে পড়েন হালিমা। তাঁর ছেলে বেকার। আর্থিক সংকটের কারণে ছোট মেয়ের বিয়েও দিতে পারেননি। ফলে এই বয়সেও মানুষের সাহায্যের ওপর নির্ভর করে চলতে হচ্ছে তাঁকে।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হালিমা বেগমের বয়স ৮৪ বছর। তবু এখনো বয়স্ক ভাতা বা কোনো সরকারি সহায়তা পাননি তিনি। আক্ষেপ করে হালিমা বেগম বলেন, ‘মেম্বার-চেয়ারম্যানের কাছে হাঁটতে হাঁটতে জীবন শেষ হয়ে গেল, কিন্তু একটা ভাতাও জোটেনি।’
এ বিষয়ে লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন বলেন, তিনি ওই নারীকে চেনেন না। না দেখে এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না বলেও জানান তিনি।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →তবে বিষয়টি নজরে আসার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান। তিনি জানান, আগে আবেদন করা হয়েছিল কি না, তা যাচাই করা হবে। পুরো বিষয়টি খতিয়ে দেখে হালিমা বেগমকে সরকারি সহায়তার আওতায় আনার চেষ্টা করা হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, জাতীয় পরিচয়পত্রের কপি পেলে আবেদন যাচাই করা হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডে আসন খালি থাকলে এবং বরাদ্দ পাওয়া গেলে আগামী ডিসেম্বরেই তিনি লাখাইয়ে বয়স্ক ভাতা পেতে পারেন। জীবনের শেষ প্রান্তে এসে প্রশাসনের এই আশ্বাসের দ্রুত বাস্তবায়ন চান অসহায় এই বৃদ্ধা।
আরও পড়ুন: মাধবপুরে বিএনপির অবস্থান কর্মসূচি, মহাসড়কে বিক্ষোভ মিছিল
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
পারভেজ হাসান 






















