
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: দেশজুড়ে আওয়ামী লীগের ‘নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের’ প্রতিবাদে মাধবপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার পর সিলেট বিভাগের প্রবেশদ্বার হিসেবে পরিচিত মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. ফয়সলের নির্দেশনায় বিপুলসংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।
আরও পড়ুন: শারীরিক অসুস্থতা ও চিকিৎসার কারণে সংসদ সদস্য পদ ছাড়লেন ড. ওসমান ফারুক
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মো. জাবেদ, শহিদ মেম্বার ও শহিদুল ইসলাম বাবু, যুগ্ম সম্পাদক মোস্তাফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ প্রমুখ।
এ ছাড়া যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য দেন।
মাধবপুরে বিএনপির অবস্থান কর্মসূচিতে বক্তারা যা বললেন
সভায় বক্তারা অভিযোগ করেন, বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, গুম ও নির্যাতন চালিয়েছে।
তাঁরা বলেন, এসব অন্যায়ের বিরুদ্ধে বিএনপি রাজপথে সোচ্চার রয়েছে এবং ভবিষ্যতেও রাজপথে থেকে ‘পতিত অপশক্তির’ সব ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলা করা হবে।
মাধবপুর প্রতিনিধি 




















