
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইসমাঈল তালুকদার রাহি। মো. আব্দুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইমরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নূর মামুন, মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, উপজেলা মহিলা দলের সভাপতি রেজিয়া সুলতানা তরফদার, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কবির খান চৌধুরী, পৌর মহিলা দলের সভাপতি ইশরাক জাহান ডলি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম তানজিল এবং সমবায়ী আবদাল মিয়া।
এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সমবায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলার খবর ডেস্ক : 




















