ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ১ হাজার শিক্ষার্থী Logo সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত Logo হাইমচরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo প্রথম টেস্ট সেঞ্চুরিতেই ডাবল সেঞ্চুরি, ইতিহাস গড়লেন তৌহিদ হৃদয় Logo মাধবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন Logo চুনারুঘাটের দেওরগাছ ইউনিয়নে আল-মদিনা ইসলামী একাডেমীর উদ্বোধন Logo স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ Logo মাধবপুরে শারদাঞ্জলি ফোরামের উপজেলা কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠিত Logo চুনারুঘাটে ৪১তম তাফসীরুল কোরআন মহাসম্মেলন সমাপ্ত, বক্তব্য রাখলেন এমপি ফয়সল Logo জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল

প্রথম টেস্ট সেঞ্চুরিতেই ডাবল সেঞ্চুরি, ইতিহাস গড়লেন তৌহিদ হৃদয়

বাংলার খবর ডেস্ক:

টেস্ট ক্যারিয়ারে কোনো সেঞ্চুরি ছিল না তৌহিদ হৃদয়ের। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথম শতককেই ডাবল সেঞ্চুরিতে রূপ দিলেন বাংলাদেশের এই ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলে দেশের ক্রিকেট ইতিহাসে চতুর্থ ব্যাটার হিসেবে ২০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

ম্যাচে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৫৬ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৫১ রানের মধ্যেই সাজঘরে ফেরেন নাঈম হাসান, তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত।

শান্তর বিদায়ের পর ক্রিজে এসে দলের হাল ধরেন হৃদয়। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে টেনে তোলেন তিনি। সতীর্থদের সঙ্গে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। শেষ খবর পাওয়া পর্যন্ত ২১৮ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার।

হৃদয়ের ২০০ রানের ইনিংসটি সাজানো ২১টি চার ও ৮টি ছক্কায়। ডাবল সেঞ্চুরিতে পৌঁছাতে তিনি খেলেছেন ৩০৪ বল। ইনিংসে মোট সাতটি জুটি গড়েছেন তিনি। এর মধ্যে তাইজুল ইসলামের সঙ্গে ১১৭ এবং মুশফিকুর রহিমের সঙ্গে ৭৩ রানের জুটি ছিল উল্লেখযোগ্য। সবশেষ তাসকিন আহমেদের সঙ্গে ৫০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন হৃদয়।

এই কীর্তির মধ্য দিয়ে অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন হৃদয়।

ডাবল সেঞ্চুরি পূর্ণ করার পর ব্যাট ও হেলমেট উঁচিয়ে উদযাপন করেন তিনি। ড্রেসিংরুমে থাকা সতীর্থরাও দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানান। অপর প্রান্তে থাকা তাসকিন আহমেদ এগিয়ে এসে হৃদয়কে জড়িয়ে ধরেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩৬২ রান। এর ফলে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেছেন মুশফিকুর রহিম।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ১ হাজার শিক্ষার্থী

error:

প্রথম টেস্ট সেঞ্চুরিতেই ডাবল সেঞ্চুরি, ইতিহাস গড়লেন তৌহিদ হৃদয়

আপডেট সময় ০৩:৫৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬