
নিজস্ব প্রতিবেদক:
দেশের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের উন্নয়ন-অগ্রগতি নিয়ে মতবিনিময় করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
শুক্রবার সন্ধ্যায় এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন তাঁরা। এ সময় দেশের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন দুই বিশিষ্ট ব্যক্তি।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু, দেশের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের অগ্রযাত্রা নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়।
সাক্ষাতে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি শান্তিপূর্ণ, নিরাপদ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দুই বিশিষ্ট ব্যক্তির এক ফ্রেমে ধারণ করা এ মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 



















