ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাহুবলের মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ Logo পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে হবিগঞ্জে অ্যাডিশনাল ডিআইজির পরিদর্শন Logo একই দিনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির শফিকুর রহমান Logo দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, প্রস্তুত বোমা নিষ্ক্রিয়করণ দল Logo লাখাইয়ে লোকড়া-মাদনা সড়কের বেহাল দশা, দুর্ঘটনার শঙ্কায় যাত্রীরা Logo রেকর্ড গড়া ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের যুবাদের রুদ্ধশ্বাস টাই Logo চুনারুঘাটে পূজামণ্ডপ পরিদর্শনে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল Logo মাধবপুরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপিপুত্র শাফকাত আহমেদ Logo ঢাকা সিটি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ ইশরাকের, গুলির ঘটনা নিয়েও ব্যাখ্যা Logo হাইমচরে হিফজ প্রতিযোগিতায় হযরত আলী মাদ্রাসার শ্রেষ্ঠত্ব

দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, প্রস্তুত বোমা নিষ্ক্রিয়করণ দল

হবিগঞ্জ প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত বাহিনী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় নিয়মিত টহল, চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) এসআরবি-৯-এর অধিনায়ক উইং কমান্ডার মো. তাজমিনুর রহমান চৌধুরী, পিএসসি, জিডি(পি) হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এর আগে ১৬ অক্টোবর সুনামগঞ্জ, ১৭ অক্টোবর মৌলভীবাজার এবং ১৮ অক্টোবর সিলেট জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন অধিনায়ক। এ সময় তাঁদের মধ্যে মিষ্টি ও পানি বিতরণ করা হয়। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সংশ্লিষ্ট কমিটিগুলোর সঙ্গে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিয়মিত টহল চলছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো প্রতিরোধ ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে এসআরবি-৯-এর সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক তদারকি করছে। পাশাপাশি সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সাদা পোশাকে বাহিনীর সদস্যরা বিভিন্ন পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত টহলের পাশাপাশি বোমা নিষ্ক্রিয়করণ দল প্রস্তুত রাখা হয়েছে। ড্রোনের মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ এবং কেন্দ্রীয় কন্ট্রোল রুমের সাহায্যে বিভিন্ন এলাকার তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসআরবি-৯ কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন সম্পন্ন না হওয়া পর্যন্ত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। দুর্গাপূজা ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার রাখার কার্যক্রমও চলবে। যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাহিনীটি বদ্ধপরিকর বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

বাহুবলের মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ

error:

দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, প্রস্তুত বোমা নিষ্ক্রিয়করণ দল

আপডেট সময় ০৯:২০:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬