
ডেস্ক নিউজ বাংলার খবর ২৪:
দূরপাল্লা ও রাজধানীসহ শহরাঞ্চলের বাসে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৪০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম শহরের বাসে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সিটি সার্ভিস ও দূরপাল্লার বাস—উভয় ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ২০ পয়সা করে ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল।
এর আগে রোববার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 



















