ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে ইয়াবাসহ দুই কারবারি ও এক সেবনকারী আটক Logo হাইমচরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি Logo মাধবপুর বাজারের পুকুর পরিদর্শনে ইউএনও, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে উদ্যোগের আশ্বাস Logo যন্ত্রপাতির অভাবে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত দন্ত চিকিৎসা Logo চেক ডিজঅনার মামলায় আপস ও টাকা পরিশোধ হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট Logo ২০৩০ সালের আগেই মাতৃমৃত্যু হ্রাসের লক্ষ্য অর্জন, বাংলাদেশকে WHO’র অভিনন্দন Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাওনিয়ার বেজে ভয়াবহ আগুন, পুড়েছে কম্পিউটার-সার্ভার ও গুরুত্বপূর্ণ নথি Logo Logo ৭৮ লাখ টাকার আধুনিক রেলস্টেশন ভবন পড়ে আছে অযত্নে, ট্রেন চালুর অপেক্ষায় সাটিয়াজুরী Logo হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজা-মদসহ আটক ১

হাইমচরে ইয়াবাসহ দুই কারবারি ও এক সেবনকারী আটক

আফতাবুল ইসলাম মেহেরাব,হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে পৃথক অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুইজনকে এবং মাদক সেবনের অভিযোগে আরও একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা জানান, এসআই মো. জাকির হোসেন, এএসআই আবু হানিফ ও এএসআই মো. ইমাম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ আলগী ইউনিয়নের জনতা বাজার খালপাড় রোড এলাকায় অভিযান চালায়।

এ সময় গাজিউল হকের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে আকবর হোসেন মৈশাল (২২) ও রাশেদ পেদাকে (২২) আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে আকবরের পকেট থেকে ৩ পিস এবং রাশেদের পকেট থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাইমচর থানায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ১১।

অন্যদিকে, এসআই ফারুক উল ইসলামের নেতৃত্বে পুলিশের আরেকটি দল পশ্চিম চরকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ইউসুফ জমাদার ওরফে রকি (২০)কে আটক করে। পুলিশ জানায়, মাতলামি করার সময় তাকে আটক করা হয়।

পরে ইউসুফকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষা করানো হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ডোপ টেস্টে তার শরীরে গাঁজা (THC) ও ইয়াবা (MET) সেবনের উপস্থিতি পাওয়া যায়।

এ ঘটনায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ১২।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনকে বুধবার যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হাইমচরে ইয়াবাসহ দুই কারবারি ও এক সেবনকারী আটক

error:

হাইমচরে ইয়াবাসহ দুই কারবারি ও এক সেবনকারী আটক

আপডেট সময় ০৩:৪৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬