ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

৩ শর্তে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কূটনৈতিক মহলে আলোচনার মধ্যে স্পষ্ট বার্তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ও অতিরিক্ত পররাষ্ট্রসচিব এ কে এম শহীদুল করিম জানিয়েছেন, সফরের আগে অনুকূল পরিবেশ তৈরিতে দিল্লিকে বার্তা দেওয়া হয়েছে এবং তিনটি সুনির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন।

দিল্লিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক তৎপরতা ও মতবিনিময় এই দ্বিপক্ষীয় প্রক্রিয়াকে বিঘ্নিত করেছে উল্লেখ করে পররাষ্ট্রসচিব বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া, ওসমান হাদির হত্যায় অভিযুক্তদের প্রত্যর্পণ এবং দুই দেশের সম্পর্কের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি—এই তিন শর্ত পূরণ হলেই প্রধানমন্ত্রী ভারত সফর করবেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং তাঁকে দেশে ফেরাতে বারবার তাগিদ দিয়ে আসছে বাংলাদেশ সরকার।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

৩ শর্তে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট সময় ০৫:৫৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬