ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন বিভাগ ও সাতছড়ি সিএমসির যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার Logo মাধবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ Logo মাধবপুরে জুলাই দিবস পালিত, শহীদদের স্মরণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয় Logo মাধবপুর উপজেলা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত Logo মাধবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে অনুষ্ঠান সম্প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত Logo বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে এক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড Logo লাখাইয়ের ৭২টি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু, সিংহগ্রামে চারা রোপণ Logo মাধবপুরে ১৫ দিনে ৪ আত্মহত্যা: নীরব সংকটে উদ্বিগ্ন জনপদ Logo মাধবপুর বাসস্ট্যান্ডে পিলারভিত্তিক ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ Logo মাধবপুরে বন্যায় কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতি, ১০ কোটি টাকার বেশি লোকসানের আশঙ্কা

মাধবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ

আলাউদ্দিন আল রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বচ্ছতা হলরুমে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২/২০২৬-২৭ মৌসুম উপলক্ষে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ, রোপা আমন ধান, বিভিন্ন প্রজাতির গাছ ও বৃক্ষের চারা, লেবুর চারা এবং গ্রীষ্মকালীন বিভিন্ন (উফশী ও হাইব্রিড) জাতের শাকসবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সালের উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি রাষ্ট্রীয় কাজে ঢাকায় অবস্থান করায় তিনি অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। পরে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান উপকারভোগী কৃষকদের হাতে বীজ, সার ও চারা তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন চক্রবর্তী, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপকারভোগী কৃষকসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরকারের এ সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে ভবিষ্যতেও এ ধরনের প্রণোদনা কর্মসূচি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বন বিভাগ ও সাতছড়ি সিএমসির যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার

মাধবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ

আপডেট সময় ১০:২০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬