
আলাউদ্দিন আল রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই দিবস পালিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। একই সঙ্গে গণতান্ত্রিক, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মাধবপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল হাফিজ ভূঁইয়া, মাধবপুর পৌর জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রহমান খান সোহাগ, সেক্রেটারি আব্দুস সামাদ মানিক এবং ছাত্র সমন্বয়ক সায়েদ বোরহান উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজিল, ছাত্র সমন্বয়ক মাছুম, ছাত্রনেতা রনি আহমেদ, ছাত্রদল নেতা জুয়েল মিয়া, সাংবাদিক আলমগীর কবির, তোফাজ্জল চৌধুরী, মাইনুদ্দিন গউছসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বাংলার খবর ডেস্ক : 



















