ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

হামিদুর রহমান, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।

রোববার (১২ জুলাই) উপজেলার জাল বাজার এলাকায় পরিচালিত অভিযানে একটি গোডাউন থেকে ৩৬০ পিস চায়না দুয়ারী (রিং জাল) এবং ৯৫ পিস কারেন্ট জালসহ মোট ৪৫৫ পিস নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মো. ফরিদুল হক, আনসার ও ভিডিপি সদস্য এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিষিদ্ধ জালের ব্যবহার দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য রক্ষায় এসব জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণে সরকার বদ্ধপরিকর। অবৈধ জালের ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে। একই সঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

আপডেট সময় ০৫:৫৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬