ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য অবৈধ পথে বিদেশযাত্রা নয় Logo বাহুবলে জিরাবোঝাই ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ Logo মাধবপুরে বন বিভাগের ছড়ায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo বালির নিচে লুকিয়ে ভারতীয় শাড়ি-কসমেটিকস, মদ ও গাঁজা Logo বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি বিল্লাল গ্রেপ্তার Logo মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo অসহায় পরিবারের দীর্ঘদিনের পানির সংকট দূর করলেন সমাজসেবক আবিদ আলম Logo খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ Logo আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ

লাখাইয়ে ২৫ বছর পর আদালতের আদেশে দখলমুক্ত জমি প্রকৃত মালিককে বুঝিয়ে দিলেন ইউএনও

লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় দীর্ঘ ২৫ বছর ধরে জবরদখলে থাকা ৪৩ শতাংশ আমন জমি আদালতের আদেশে দখলমুক্ত করে প্রকৃত মালিকের পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে উপজেলার জিরুন্ডা মৌজায় এ উচ্ছেদ অভিযান ও জমি হস্তান্তর কার্যক্রম পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম।

**লাখাইয়ে ২৫ বছর পর আদালতের আদেশে দখলমুক্ত জমি প্রকৃত মালিককে বুঝিয়ে দিলেন ইউএনও**

আদালতের রায় বাস্তবায়নের অংশ হিসেবে পুলিশ সদস্য ও ভূমি অফিসের সার্ভেয়ার আহমেদ আলীকে সঙ্গে নিয়ে জমিটি পরিমাপ ও সীমানা নির্ধারণ করা হয়। পরে লাল নিশান টানিয়ে জমিটি দখলমুক্ত ঘোষণা করে প্রকৃত মালিক সৈয়দ হুসনের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, লাখাই ইউনিয়নের স্বজনগ্রামের মৃত ফাজিল মিয়ার ছেলে সৈয়দ হুসন দলিলমূলে ওই ৪৩ শতাংশ আমন জমির মালিক। তিনি দীর্ঘদিন জমিটি ভোগদখল করলেও পরে জিরুন্ডা গ্রামের মাহবুবুল আলম নয়ন কথিত ভুয়া দলিলের মাধ্যমে জমিটির আরএস রেকর্ড নিজের নামে করে জবরদখল করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় সৈয়দ হুসন আদালতের শরণাপন্ন হন। দীর্ঘ ২৫ বছরের আইনি লড়াই শেষে আদালত তাঁর পক্ষে রায় দিলে উপজেলা প্রশাসন রায় বাস্তবায়ন করে জমি দখলমুক্ত করে।

দীর্ঘদিন পর পৈতৃক সম্পত্তি ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সৈয়দ হুসনের পরিবার। তাঁর ছেলে আঞ্জব আলী বলেন, দীর্ঘ আইনি লড়াইয়ের পর প্রশাসনের সহযোগিতায় তারা ন্যায়বিচার পেয়েছেন এবং পৈতৃক জমি ফিরে পাওয়ায় পরিবারের সবাই সন্তুষ্ট।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য অবৈধ পথে বিদেশযাত্রা নয়

error:

লাখাইয়ে ২৫ বছর পর আদালতের আদেশে দখলমুক্ত জমি প্রকৃত মালিককে বুঝিয়ে দিলেন ইউএনও

আপডেট সময় ০৯:২২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬