ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অবশেষে বদলি হলেন মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিরুল হাসান Logo ষড়যন্ত্রমূলক মামলায় জামিন পেলেন চুনারুঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার Logo লাখাইয়ের হাওর-বিলে চায়না দুয়ারী ও মিউজিক জালের মহোৎসব, হুমকিতে দেশি মাছ ও জলজ প্রাণী Logo ছোট ভুলে বড় জরিমানা নয়, মানবিক বিবেচনার দাবিতে চাঁদপুরে রিকশাচালকদের মানববন্ধন Logo কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: মাধবপুরে এমপি ফয়সল Logo মাধবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা ও উন্নয়ন সামগ্রী বিতরণ Logo অবৈধ ট্রাক্টরে নষ্ট হচ্ছে মাধবপুরের গ্রামীণ সড়ক ছয় মাসেই ক্ষতিগ্রস্ত ইটসলিং রাস্তা, বাড়ছে জনদুর্ভোগ Logo বউ দেখানোর কথা বলে সিএনজিতে তুলে অপহরণ, ৩০ হাজার টাকা আদায় Logo ১৭ বছরেও সংস্কার হয়নি ছৈয়াল বাড়ির রাস্তা, বাবা-ছেলের নিজ উদ্যোগে মেরামত Logo নুসরাত হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

মাধবপুরে ২২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, জনসম্মুখে ধ্বংস

মাধবপুর প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা ও কাশিমনগর বাজারে অভিযান চালিয়ে প্রায় ২০০ থেকে ২২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা মাছ জনসম্মুখে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মো. ফরিদুল হক।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, জব্দ করা পিরানহা মাছের আনুমানিক বাজারমূল্য ৩০ থেকে ৩৫ হাজার টাকা। অভিযান শেষে বাজারসংলগ্ন স্থানে জনসম্মুখে মাছগুলো ধ্বংস করা হয়।

মৎস্য বিভাগ জানায়, পরিবেশ ও দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে নিষিদ্ধ পিরানহা মাছের চাষ, ক্রয়-বিক্রয় এবং বাজারজাতকরণ আইনত নিষিদ্ধ। এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মো. ফরিদুল হক বলেন, দেশীয় জলজ পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ প্রজাতির মাছের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

অবশেষে বদলি হলেন মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিরুল হাসান

error:

মাধবপুরে ২২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, জনসম্মুখে ধ্বংস

আপডেট সময় ১০:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬