ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দীর্ঘদিন পর চালু হলো হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা Logo মহব্বতকে খাইছি, তোরেও খাইমু’—ফোনালাপের সূত্র ধরে ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ Logo হাইমচরে এইচএসসি-আলিমে পাসের হার ৩৯.৮৩ শতাংশ, জিপিএ-৫ মাত্র ৩ Logo দীর্ঘদিন পর চালু হলো হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা Logo লাখাইয়ে মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজে পাসের হার শূন্য, সার্বিক ফলাফলেও হতাশাজনক চিত্র Logo জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, টানা দুই বছর ফেল সবাই Logo হাইমচর সরকারি কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৪.০৪ শতাংশ Logo চাকরিচ্যুতি ও বকেয়া বেতন নিয়ে জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে শ্রম আইনে অভিযোগ Logo হাইমচরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক Logo লাখাইয়ে তৃতীয় স্ত্রীর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হুমায়ূন গ্রেফতার

মেলান্দহে পরকিয়া প্রেমে আট মাসের শিশু হত্যা, মা আটক

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সী এক শিশুর মরদেহ বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা শ্রাবন্তী বেগমকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। পরিবারের সদস্যরা পরকীয়াজনিত বিরোধকে হত্যার কারণ বলে অভিযোগ করলেও, পুলিশ জানিয়েছে তদন্ত শেষ হওয়ার আগে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

রোববার সকালে উপজেলার ভাবকী গোয়ালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহত শিশুর স্বজনদের ভাষ্য অনুযায়ী, প্রায় দুই বছর আগে হুমায়ুন আহমেদের সঙ্গে শ্রাবন্তী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল বলে পরিবারের দাবি।

রোববার ভোরে শ্রাবন্তী তার আট মাস বয়সী ছেলে শাওনকে নিয়ে বাড়ি থেকে বের হন। কিছু সময় পর মা-ছেলেকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের ধারে শ্রাবন্তীর একটি স্যান্ডেল দেখতে পান স্থানীয়রা। পরে পুকুরে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে শ্রাবন্তীকে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তাকে থানায় নিয়ে যায়।

নিহতের স্বজন আনোয়ারা বেগম দাবি করেন, বিয়ের পর থেকেই শ্রাবন্তী সংসার করতে চাইতেন না। তার বিয়ের আগের একটি সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের বাধা দূর করতেই তিনি নিজের সন্তানকে হত্যা করেছেন বলে পরিবারের সন্দেহ। তারা ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

নিহতের ফুপু সুমাইয়া বলেন, আগের রাতেও তিনি শিশুটির সঙ্গে ছিলেন। তিনি অভিযোগ করেন, বিয়ের পর থেকেই শ্রাবন্তীর সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল। তবে স্বজনদের এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে শিশুর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। শিশুর মা ও স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দীর্ঘদিন পর চালু হলো হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা

error:

মেলান্দহে পরকিয়া প্রেমে আট মাসের শিশু হত্যা, মা আটক

আপডেট সময় ০৯:৩০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬