ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সিংহাগ্রামে অনাবৃষ্টি ও ফসলের ক্ষতির আশঙ্কায় ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া Logo দীর্ঘদিন পর চালু হলো হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা Logo মহব্বতকে খাইছি, তোরেও খাইমু’—ফোনালাপের সূত্র ধরে ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ Logo হাইমচরে এইচএসসি-আলিমে পাসের হার ৩৯.৮৩ শতাংশ, জিপিএ-৫ মাত্র ৩ Logo দীর্ঘদিন পর চালু হলো হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা Logo লাখাইয়ে মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজে পাসের হার শূন্য, সার্বিক ফলাফলেও হতাশাজনক চিত্র Logo জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, টানা দুই বছর ফেল সবাই Logo হাইমচর সরকারি কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৪.০৪ শতাংশ Logo চাকরিচ্যুতি ও বকেয়া বেতন নিয়ে জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে শ্রম আইনে অভিযোগ Logo হাইমচরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

দীর্ঘদিন পর চালু হলো হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি: দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা। এতে স্বস্তি ফিরেছে উপজেলার সাধারণ রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে। জরুরি রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের ক্ষেত্রে এ সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের প্রচেষ্টা এবং হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সহযোগিতায় দীর্ঘদিন বন্ধ থাকা অ্যাম্বুলেন্স সেবাটি পুনরায় চালু করা হয়েছে।

বিষয়টি হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

অ্যাম্বুলেন্স সেবাটি পুনরায় চালু হওয়ায় মুমূর্ষু রোগী, গর্ভবতী নারী, দুর্ঘটনায় আহত ব্যক্তি ও জরুরি চিকিৎসাপ্রত্যাশীদের হাসপাতালে যাতায়াত সহজ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে সংকটাপন্ন রোগীদের দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে স্থানান্তরের ক্ষেত্রে এ সেবা সহায়ক হবে।

স্থানীয়দের প্রত্যাশা, অ্যাম্বুলেন্স সেবাটি নিয়মিত ও কার্যকরভাবে পরিচালিত হবে এবং জরুরি প্রয়োজনে উপজেলার মানুষ যথাসময়ে এ সুবিধা পাবেন।

হাইমচরের মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স সেবা পুনরায় চালু হওয়াকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

সিংহাগ্রামে অনাবৃষ্টি ও ফসলের ক্ষতির আশঙ্কায় ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া

error:

দীর্ঘদিন পর চালু হলো হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা

আপডেট সময় ০৯:৫৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬