ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা Logo বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল Logo ৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক Logo মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি Logo সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা Logo সাত বছর পর কারাগার থেকে মুক্ত, প্রথমবার মুক্ত আকাশ দেখল শিশুটি Logo একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণ: দাবি নয়াদিল্লির Logo কূটনীতিকদের পরিচয়ে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস

সীমান্তে অভিযান, কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

শুক্রবার ভোরে ২৫ বিজিবির আলীনগর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার ভাগলপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে কয়েকজন চোরাকারবারী ভারতের দিক থেকে বস্তাভর্তি মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮৫৬ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মালামাল আখাউড়া কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

২৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জব্বার আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ

error:

সীমান্তে অভিযান, কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

আপডেট সময় ০৮:১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬