ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে BAPLC নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ, শিল্প ও পুঁজিবাজার উন্নয়নে ফলপ্রসূ আলোচনা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

দেশের শিল্পায়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং পুঁজিবাজারভুক্ত কোম্পানিগুলোর উন্নয়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (BAPLC)-এর নেতৃবৃন্দ।

সম্প্রতি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এ বৈঠকে BAPLC-এর প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট ও সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং সেক্রেটারি জেনারেল আমজাদ হোসাইন উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত আলোচনায় দেশের পুঁজিবাজারভুক্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, রপ্তানিমুখী শিল্পের সম্প্রসারণ, উৎপাদনশীলতা উন্নয়ন এবং শিল্পকারখানার আধুনিকায়নে ব্যাংকিং খাতের সহযোগিতা ও নীতিগত সহায়তার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

বৈঠকে অংশগ্রহণকারীরা বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও টেকসই করতে শিল্প ও আর্থিক খাতের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে রপ্তানিমুখী শিল্পখাতকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও আর্থিক সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় শিল্পায়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে পাবলিকলি লিস্টেড কোম্পানিগুলোর অবদান আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

বক্তারা মনে করেন, শিল্প ও ব্যাংকিং খাতের পারস্পরিক সহযোগিতা জোরদার হলে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে এবং বিনিয়োগকারীদের আস্থা আরও বৃদ্ধি পাবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ দেশের শিল্প ও আর্থিক খাতের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে BAPLC নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ, শিল্প ও পুঁজিবাজার উন্নয়নে ফলপ্রসূ আলোচনা

আপডেট সময় ০৭:৩৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬