ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার Logo ৫৫ বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ, জুলাই মাসে উদ্ধার ১৩২ কেজি Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

হবিগঞ্জে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’র বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫’-এর বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬। “শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশই আমাদের লক্ষ্য” এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ।

শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট আলেম আল্লামা মুফতি বদরুর রেজা সেলিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বৃন্দাবন কলেজ-এর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ইলিয়াছ বখত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ মোঃ আহমাদুর রহমান আবদাল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আহ্বায়ক; সাংবাদিক আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী; প্রভাষক সোনা মনি দাস সৌরভ; এবং সাংবাদিক এম এ ওয়াহেদ।

বক্তারা মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও ধর্মীয় শিক্ষার প্রতিও গুরুত্ব দিতে হবে। তারা ইন্টারনেট ও মোবাইল ফোনে অতিরিক্ত সময় ব্যয় না করে শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এবার প্রায় ৭০০ পরীক্ষার্থীর মধ্য থেকে ৬৭ জন কৃতি শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়। নির্বাচিত শিক্ষার্থীরা বিভিন্ন কিন্ডারগার্টেন, প্রাথমিক ও সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। পরে তাদের হাতে বৃত্তির অর্থ, সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজ বন্ড তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির

error:

হবিগঞ্জে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’র বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬