ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল Logo মৌলভীবাজারে প্রধান শিক্ষককে মারধর, সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত Logo শীতের ছুটিতে ঘুরে আসুন দেশের ৬ দর্শনীয় স্থানে Logo জামালপুরে ডাবগাছের মগডালে সাড়ে তিন ঘণ্টা, পুলিশের ভয়ে নামলেন না যুবক Logo মালদ্বীপে ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়াকে সংবর্ধনা Logo ইউপি নির্বাচনে প্রার্থী হতে হাইমচরে বিএনপির ১৩০ নেতাকর্মীর পদত্যাগ Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া

আন্দিউড়া ইউনিয়নে ৮৯৬টি অসহায় পরিবারের মাঝে সরকারি ভিজিএফ চাল বিতরণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫ নং আন্দিউড়া ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ভিজিএফ (VGF) চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ডের মোট ৮৯৬টি পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে চাল তুলে দেন ৫ নং আন্দিউড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। এসময় আরও উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. কাউছার আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়া, সাংবাদিক সাবানা চৌধুরী ও রুবেল মিয়া।

বিতরণকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার যেন প্রকৃত অসহায় ও অভাবী মানুষেরা পান, তা নিশ্চিত করেই আমরা চাল বণ্টন করেছি। প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া মানুষের এই আপদকালীন সময়ে সরকারি এই খাদ্য সহায়তা অনেক স্বস্তি দেবে।”

চাল বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউপি সচিব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুন্দর ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় স্থানীয় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল

error:

আন্দিউড়া ইউনিয়নে ৮৯৬টি অসহায় পরিবারের মাঝে সরকারি ভিজিএফ চাল বিতরণ

আপডেট সময় ০৭:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬