ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

বামৈ পশুর হাটে উপচে পড়া ভিড়, চাহিদার শীর্ষে মাঝারি গরু

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে হবিগঞ্জের লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বামৈ পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদ যত ঘনিয়ে আসছে, হাটের কর্মব্যস্ততা ও কেনাবেচা ততই জমজমাট হয়ে উঠছে।

রবিবার হাটে গিয়ে দেখা যায়, স্থানীয় খামারি ও দূর-দূরান্ত থেকে আসা ব্যাপারীরা বিপুলসংখ্যক দেশি ও উন্নত জাতের গরু নিয়ে হাটে হাজির হয়েছেন। ছোট ও মাঝারি সাইজের গরুর চাহিদা এবার সবচেয়ে বেশি, আর এই ক্যাটাগরির পশুর কেনাবেচাও হচ্ছে রেকর্ড পরিমাণে। বড় সাইজের সুঠাম দেহের গরুর প্রতিও সৌখিন ক্রেতাদের বেশ আকর্ষণ দেখা গেছে।

হাটে আসা বিক্রেতারা জানান, গোখাদ্যের দাম চড়া হওয়ায় এবার পশু লালন-পালনে খরচ কিছুটা বেশি হয়েছে। তবে বাজারে পশুর ভালো দাম পাওয়ায় তারা বেশ খুশি। অন্যদিকে, ক্রেতাদের মতে— শুরু থেকে দাম কিছুটা চড়া মনে হলেও, হাটে প্রচুর পরিমাণ পশুর সরবরাহ থাকায় পছন্দের বাজেটের মধ্যেই কুরবানির পশু কিনতে পারছেন তারা।

বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাল টাকা শনাক্তকরণ এবং ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কড়া নজরদারি বজায় রাখা হচ্ছে।

সব মিলিয়ে, উৎসবমুখর পরিবেশে লাখাইয়ের বামৈ পশুর হাটে ঐতিহ্যবাহী এই কেনাবেচা শেষ মুহূর্ত পর্যন্ত আরও জমজমাট হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

বামৈ পশুর হাটে উপচে পড়া ভিড়, চাহিদার শীর্ষে মাঝারি গরু

আপডেট সময় ১২:০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬