ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে করাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেহেদী হাসান দুলাল গ্রেপ্তার Logo ৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র Logo শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর Logo সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার Logo জামালপুরে বিচারকের বাসায় চুরি: আরও ৫ জন গ্রেপ্তার, আগের ৫ জন জড়িত নন Logo আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে কিশোরের মরদেহ, উদ্ধারে বিজিবি-বিএসএফের সমন্বয়ের উদ্যোগ Logo আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট Logo সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা প্রতিনিধি দল Logo মাধবপুরে নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি নিয়ে মাধবপুরে বিভ্রান্তি

মাধবপুরে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে বিএনপির মহিলা দলের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মাধবপুরে আয়োজিত এ সভায় উপজেলা ও পৌর এলাকার মহিলা দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মাধবপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান। তিনি বলেন, বিএনপি এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। তাই দলের নেতাকর্মীদের দায়িত্বও অনেক বেড়ে গেছে। দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে নারীদের আরও এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাদের পিছিয়ে রেখে উন্নত রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। নারীরা রাজনৈতিকভাবে সচেতন হলে সমাজ ও দেশ আরও এগিয়ে যাবে।

মাধবপুর মহিলা দলে তৃণমূল পর্যায়ের নারীদের আরও বেশি সম্পৃক্ত করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি ফারজানা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা মহিলা দলের সভাপতি রেজিয়া সুলতানা তরফদার। বক্তারা বলেন, বিএনপির আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে মহিলা দলের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তারা আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মী সভা শেষে দলীয় নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে করাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেহেদী হাসান দুলাল গ্রেপ্তার

error:

মাধবপুরে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:২৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬