ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট Logo সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা প্রতিনিধি দল Logo মাধবপুরে নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি নিয়ে মাধবপুরে বিভ্রান্তি Logo সেবার মানোন্নয়নে পরিবর্তন, দালাল তৎপরতা নিয়ে প্রশ্ন Logo বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল Logo ব্রাহ্মণবাড়িয়ার চাতলপাড় ডিগ্রি কলেজের ১০ শিক্ষক ১৫ বছর ধরে বেতনহীন Logo লাখাইয়ের বুল্লা বাজারে সিসি ক্যামেরা অচল, দফায় দফায় চুরিতে ব্যবসায়ীদের আতঙ্ক Logo এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Logo বাহুবলে অবৈধ বালুর বিরুদ্ধে রাতভর ইউএনও উজ্জ্বল রায়ের অভিযান, ৫০০ ঘনফুট বালুসহ ২ ট্রাক্টর জব্দ

সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা প্রতিনিধি দল

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুরে সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা প্রতিনিধি দলের সদস্যরা। শনিবার (২০ সেপ্টেম্বর) তারা সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা কারখানার উৎপাদন কার্যক্রম, গুণগত মান, ব্যবস্থাপনা ও সামগ্রিক সক্ষমতা সম্পর্কে ধারণা নেন।

প্রতিনিধি দলকে স্বাগত জানান সায়হাম কটন মিলস ও সায়হাম ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালক এবং বিকেএমইএর পরিচালক বিশিষ্ট শিল্পপতি সৈয়দ ইশতিয়াক আহমেদ।

সংশ্লিষ্টরা জানান, এ পরিদর্শন শুধু একটি কারখানা পরিদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বাংলাদেশের বস্ত্র ও সুতা উৎপাদন শিল্পে সায়হাম গ্রুপের আন্তর্জাতিক অবস্থান ও সক্ষমতার বিষয়টি তুলে ধরে।

উল্লেখযোগ্য বিষয় হলো, বিশ্বের মাত্র ২৬টি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের কাঁচা তুলার বিশেষ তালিকায় স্থান পেয়েছে। ওই তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে সায়হাম গ্রুপের অন্তর্ভুক্তি প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দুই দশকেরও বেশি সময় ধরে গুণগত মান, দক্ষতা, নির্ভরযোগ্যতা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সায়হাম গ্রুপ দেশের বস্ত্র ও সুতা উৎপাদন খাতে নিজেদের অবস্থান তৈরি করেছে। সংশ্লিষ্টদের মতে, যুক্তরাষ্ট্রের কাঁচা তুলার বিশেষ তালিকায় স্থান পাওয়া সেই দীর্ঘ পথচলার একটি প্রতিফলন।

বাংলাদেশের মাটিতে গড়ে ওঠা একটি প্রতিষ্ঠান বিশ্বের নির্বাচিত ২৬টি প্রতিষ্ঠানের তালিকায় স্থান পাওয়ায় সায়হাম গ্রুপের পাশাপাশি দেশের বস্ত্র ও সুতা উৎপাদন শিল্পের জন্যও এটি একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

error:

সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা প্রতিনিধি দল

আপডেট সময় ০৭:১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬