ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্যবিরোধী মামলায় কারাগারে বাঘাসুরা ইউনিয়ন আ.লীগের সহসভাপতি তাজুল Logo ধর্মঘরে মাদক ও দুর্নীতিবিরোধী সচেতনতামূলক পথযাত্রা Logo লাখাইয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা মণ্ডপ কমিটি ও বিএনপির মতবিনিময় Logo হবিগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত Logo হাইমচর থানায় পরিচ্ছন্নতা অভিযান, ওসির সঙ্গে বিডি ক্লিনের মতবিনিময় Logo লাখাইয়ের কৃষকদের তাক লাগানো সাফল্য, দেশীয় প্রযুক্তিতে তৈরি কচুরিপানা অপসারণ যন্ত্র Logo বাসে অগ্নিসংযোগ ও নাশকতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে নানা তথ্য Logo লাখাইয়ে ভি.ডব্লিউ.বি উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য বিতরণ Logo জাতিসংঘ সদর দপ্তরের সামনে মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান Logo মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শুভেন্দু অধিকারী রাজনৈতিক ঐতিহ্যের ধারক: জিএম কাদের

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান। পরে জাতীয় পার্টির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

শুভেচ্ছা বার্তায় জিএম কাদের বলেন, শুভেন্দু অধিকারীর ঐতিহাসিক নির্বাচনী বিজয় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি বলেন, এই সাফল্য শুধু ভারতীয় জনতা পার্টির জন্য নয়, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অভিযাত্রার জন্যও তাৎপর্যপূর্ণ।

জিএম কাদের আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দৃঢ়তা ও অধ্যবসায়ের মাধ্যমে শুভেন্দু অধিকারী জনগণের আস্থা অর্জন করেছেন। তিনি এমন একটি রাজনৈতিক ও জনসেবামূলক ঐতিহ্যের ধারক, যা খুব কম রাজনৈতিক নেতার ক্ষেত্রে দেখা যায়।

তিনি উল্লেখ করেন, শুভেন্দু অধিকারীর বাবা শিশির কুমার অধিকারী কেন্দ্রীয় মন্ত্রী ও দীর্ঘদিনের সংসদ সদস্য হিসেবে পূর্ব মেদিনীপুরের মানুষের জন্য কাজ করেছেন। সেই পারিবারিক জনসেবার ধারাবাহিকতা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে বিধানসভা ও সংসদ সদস্য হিসেবে দীর্ঘ রাজনৈতিক পথচলায় শুভেন্দু অধিকারী দৃঢ়তা এবং তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে গভীর সম্পর্কের পরিচয় দিয়েছেন বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

জিএম কাদের বলেন, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘ স্থলসীমান্ত এবং দুই বাংলার মানুষের মধ্যে শতাব্দীব্যাপী সাংস্কৃতিক ও ভাষাগত সম্পর্ক রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বার্তার শেষে শুভেন্দু অধিকারীর নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন জিএম কাদের।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বৈষম্যবিরোধী মামলায় কারাগারে বাঘাসুরা ইউনিয়ন আ.লীগের সহসভাপতি তাজুল

error:

শুভেন্দু অধিকারী রাজনৈতিক ঐতিহ্যের ধারক: জিএম কাদের

আপডেট সময় ১২:২০:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬