ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ ম্যানুভার প্রশিক্ষণ Logo লাখাইয়ে পারিবারিক কলহের জেরে দুই পক্ষের সংঘর্ষ, প্রতিপক্ষের আঘাতে যুবক নিহত Logo লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ Logo রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী Logo মাধবপুরে এক রাতে যুবলীগ-ছাত্রলীগের দুই স্থানে মশাল মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ Logo সাড়ে চার বছর পর চাকরি ফিরে পেলেন দুদকের শরীফ উদ্দিন, পাবেন বকেয়া বেতন-ভাতা Logo শ্রীমঙ্গলে ছাত্রশক্তির সভাপতি হাসিবুল ইসলামের ওপর হামলার অভিযোগ Logo লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল Logo রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ দুটি বস্তু, পেছনের গেট দিয়ে বের করা হলো মন্ত্রীকে Logo হাইমচরে অসহায় ও ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ

ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, দগ্ধ ৬ শিক্ষার্থীসহ আহত ৫১

বাংলার খবর ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। এ ছাড়া আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে আহত হয়েছেন অন্তত ৪৫ জন। দগ্ধ ও আহতদের মধ্যে ৪৮ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ২টার দিকে ফতুল্লার শান্তিধারা এলাকায় জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার লাইব্রেরিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

মাদ্রাসার শিক্ষার্থীদের বরাত দিয়ে জানা গেছে, রাত ২টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। ওই সময় শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার পাশাপাশি ধোঁয়ায় কক্ষটি আচ্ছন্ন হয়ে যায়। এতে ঘুমন্ত শিক্ষার্থীরা কাগজ ও আসবাবপত্র পোড়ার ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন।

পরে এলাকাবাসী এগিয়ে এসে আহত শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে নিয়ে যান। দগ্ধ ও আহতদের মধ্যে ৪৮ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে আরিফ (২২), আজিজুল হক সিয়াম (১৬), হাসনাত (২২), নাইমুল (১৫), ইউসুফ (১৮), তানভীর (২১), খাইরুল (২২), হেমায়েত উল্লাহ (২২), লাবিব (২২), আশরাফ (১৭) ও আবিদের (১৭) নাম জানা গেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মাদ্রাসা থেকে ৪৮ শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। অন্যদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে কাচপুর মডার্ন ফায়ার স্টেশন ও শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুনে লাইব্রেরির বই ও মূল্যবান আসবাবপত্র পুড়ে মাদ্রাসার বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সঠিক সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ ম্যানুভার প্রশিক্ষণ

error:

ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, দগ্ধ ৬ শিক্ষার্থীসহ আহত ৫১

আপডেট সময় ১০:৪৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬