ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

লাখাইয়ে গরু চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক

লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় চুরির গরুসহ বদল মিয়া নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় তার এক সহযোগী পালিয়ে গেছে।

উপজেলার মনতৈল গ্রামের গাছ ঘুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক বদল মিয়া উপজেলার সিংহ গ্রামের অনুপ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাঢ়িশাল গ্রামের অধীর দেবনাথের একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় বদল মিয়া ও তার সহযোগী মোশাহিদ মিয়াকে দেখতে পান এলাকাবাসী। পরে স্থানীয়রা তাদের ধাওয়া করলে মোশাহিদ পালিয়ে যেতে সক্ষম হলেও গরুসহ আটক হন বদল মিয়া।

পরে স্থানীয়রা তাকে লাখাই থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় গরুর মালিক অধীর দেবনাথ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১

error:

লাখাইয়ে গরু চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক

আপডেট সময় ১২:২৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬