ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

লাখাইয়ে মাদ্রাসার সরকারি বই পাচারের অভিযোগে ৭ শিক্ষকের বিরুদ্ধে মামলা

লাখাই উপজেলা প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় সরকারি বিনামূল্যে বিতরণের বই কালোবাজারে বিক্রির চেষ্টার অভিযোগে একটি মাদ্রাসার সাতজন শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার ২০২২ থেকে ২০২৫ শিক্ষাবর্ষের প্রায় ১৪০০ কেজি অবিতরণকৃত বই চুরির অভিযোগে এ মামলা করা হয়।

মামলার বাদী লাখাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম। এজাহারভুক্ত আসামিরা হলেন— মুফতি রফিকুল ইসলাম (৫৭), নূরুল হক চৌধুরী (৫৮), মো. আব্বাছ উদ্দিন (৩৯), নজির আহমদ (৫২), আবু তালেব (৩৭), হাসানুল হক (৪২) এবং মো. ইসমাইল হোসেন। তারা সবাই ওই মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৮ মে দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে করাব ইউনিয়নের করাব এলাকায় রুবেল মিয়ার বাড়ির পশ্চিম পাশের পাকা সড়কে একটি নীল রঙের পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো-ন-১৮-৪৪২১) করে বইগুলো পাচার করা হচ্ছিল। পাচারের সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে গাড়িটি আটক করে লাখাই থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে লাখাই থানার এসআই মো. নূরুল ইসলাম মোল্লা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ি ও বইগুলো জব্দ করেন। জব্দ তালিকায় দেখা যায়, সেখানে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির প্রায় ১৪০০ কেজি সরকারি বই ছিল, যা নিয়ম অনুযায়ী মাদ্রাসার গুদামে সংরক্ষিত থাকার কথা ছিল।

অভিযোগ উঠেছে, বিবাদীরা প্রতারণামূলকভাবে বিশ্বাসভঙ্গ করে জনৈক ইমরান (৩৬) নামের এক ব্যক্তির কাছে সরকারি এই সম্পদ বিক্রি করে দিয়েছিলেন।

এ ঘটনায় দণ্ডবিধির ৪০৯ ও ৪২০ ধারায় লাখাই থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক জানান, সরকারি বই চুরির ঘটনায় মামলা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা

error:

লাখাইয়ে মাদ্রাসার সরকারি বই পাচারের অভিযোগে ৭ শিক্ষকের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৩:১৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬