ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

গাজীপুরে স্ত্রী, তিন কন্যা ও ভাইসহ হত্যার ঘটনায় নতুন মোড়

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় নতুন মোড় সৃষ্টি হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, গৃহকর্তা ফোরকান এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে রয়েছেন ফোরকানের স্ত্রী, তিন শিশু কন্যা ও শ্যালক।

শনিবার ভোরে ফোরকান নিজেই মোবাইল ফোনে নিহতদের স্বজনদের কাছে হত্যাকাণ্ডের খবর জানান বলে জানিয়েছে পুলিশ। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে শুক্রবার গভীর রাতে হত্যাকাণ্ডটি ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত ফোরকান পালিয়ে গেছেন।

পুলিশ জানায়, এখনো হত্যার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ঘিরে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে এবং কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতদের পরিচয় ও বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

গাজীপুরে স্ত্রী, তিন কন্যা ও ভাইসহ হত্যার ঘটনায় নতুন মোড়

আপডেট সময় ১২:৪২:১০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬