ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড

মো. সাইফুল ইসলাম, আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আখাউড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ রেলওয়ে পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

রেলওয়ে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন প্ল্যাটফর্ম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদকসেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন শাহেদ (২৮), রফিকুল ইসলাম (২৩), আবুল কালাম (৪৮) ও আল আমিন (২২)।

ভ্রাম্যমাণ আদালতে আটক চারজনের মধ্যে দুজনকে ১২ দিন এবং বাকি দুজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড

আপডেট সময় ০৬:০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬