ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

সাংবাদিক হওয়ার নীতিমালা চান ডিসিরা

সাংবাদিক হওয়ার জন্য একটি সুস্পষ্ট নীতিমালা ও আচরণবিধি প্রণয়নের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, জেলা প্রশাসকরা (ডিসি) মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে এ ধরনের নীতিমালার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ও বিষয়টি নিয়ে কাজ করছে।

চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে ওসমানী স্মৃতি মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, বর্তমানে দেশ ডিজিটাল মিডিয়ার যুগে প্রবেশ করেছে। খুব সহজেই অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যম চালু করা সম্ভব হচ্ছে। তবে অনেক ক্ষেত্রে নীতিমালার অভাব থাকায় মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে প্রশাসনের কর্মকর্তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

তিনি আরও বলেন, ডিসিরা মনে করছেন সাংবাদিক হওয়ার জন্য একটি নির্দিষ্ট নীতিমালা থাকা উচিত এবং সাংবাদিকদের জন্য একটি ‘কোড অব কন্ডাক্ট’ থাকা প্রয়োজন, যা অনুসরণ করলে দায়িত্ব পালনে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

উপদেষ্টা জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

সাংবাদিক হওয়ার নীতিমালা চান ডিসিরা

আপডেট সময় ১১:৩৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬