ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা চালু করতে যাচ্ছে ভারত

বাংলাদেশিদের জন্য আবারও সব ধরনের ভিসা চালুর উদ্যোগ নিচ্ছে ভারত। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ ভিসা সেবা চালু হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইতোমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য সব ক্যাটাগরির ভিসা চালু করেছে। এর পরিপ্রেক্ষিতে ভারতও একই ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে। দুই দেশের মধ্যে পূর্ণ ভিসা সেবা চালুর লক্ষ্যে প্রাথমিক ধাপ ইতোমধ্যে শুরু হয়েছে।

সূত্র জানায়, গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফরকালে ভিসা ইস্যুটি গুরুত্বসহকারে তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে ভারতও বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা প্রদান শুরু করবে।

বর্তমানে ভারতে বাংলাদেশের নয়াদিল্লি হাইকমিশনসহ কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের কনস্যুলার অফিসগুলো পূর্ণমাত্রায় কার্যক্রম চালাচ্ছে।

বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে কিছু ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকলেও ফেব্রুয়ারি থেকে সেগুলো পুনরায় চালু করা হয়েছে।

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়লেও চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্ক উন্নয়নে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে।

ভারত সরকার জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে আগে ভিসা সেবা সীমিত করা হয়েছিল। সে সময় শুধুমাত্র জরুরি ভিসা—যেমন চিকিৎসা ও পারিবারিক ভিসা—প্রদান করা হচ্ছিল। বর্তমানে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা সেবা চালুর কাজ চলছে।

এদিকে, গত ২০ ফেব্রুয়ারি থেকে ভিসা কার্যক্রম চালুর পর দুই মাসে ভারতীয় নাগরিকদের প্রায় ১২ হাজার ভিসা দিয়েছে বাংলাদেশ। এসব ভিসার মধ্যে ব্যবসা, পর্যটন, চিকিৎসা ও পারিবারিক ভ্রমণ অন্তর্ভুক্ত রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভিসা সেবা স্বাভাবিক হলে দুই দেশ অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি খাতসহ বিভিন্ন বিষয়ে নতুন করে কাজ শুরু করবে। পাশাপাশি শিগগিরই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলেও আভাস পাওয়া গেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা চালু করতে যাচ্ছে ভারত

আপডেট সময় ১১:৪২:২৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬