ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার

আন্দিউড়া ইউনিয়নে মোত্তাকিম চৌধুরীর সমর্থনে গ্রামবাসীর বিশাল উঠান বৈঠক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বাড়ছে নির্বাচনী উত্তাপ। এরই অংশ হিসেবে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোত্তাকিম চৌধুরীর সমর্থনে ইউনিয়নের আন্দিউড়া গ্রামে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আন্দিউড়া গ্রামের চেয়ারম্যান বাড়ির উঠানে আয়োজিত এ বৈঠকে শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় গ্রামবাসীরা প্রার্থীর প্রতি তাদের পূর্ণ সমর্থন জানান এবং এলাকার উন্নয়নে তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে মোত্তাকিম চৌধুরী বলেন, “আমি আপনাদেরই সন্তান। চেয়ারম্যান নয়, একজন সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। নির্বাচিত হলে আন্দিউড়া ইউনিয়নকে একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়নে রূপান্তর করব।” তিনি রাস্তাঘাট উন্নয়ন, মাদক নির্মূল এবং বিচার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় মুরুব্বি মোঃ তাজুল ইসলাম হেবজু মাস্টার। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মোত্তাকিম চৌধুরী একজন সৎ ও শিক্ষিত প্রার্থী—তাকে নির্বাচিত করা হলে সাধারণ মানুষের উন্নয়ন নিশ্চিত হবে।

বৈঠক শেষে তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা নাচ-গান ও স্লোগানে প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

error:

আন্দিউড়া ইউনিয়নে মোত্তাকিম চৌধুরীর সমর্থনে গ্রামবাসীর বিশাল উঠান বৈঠক

আপডেট সময় ০৮:১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬