ঢাকা ০২:০২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস: গুরুত্ব পাচ্ছে অধিকার ও স্বাস্থ্যসেবা লাইফস্টাইল ডেস্ক, Logo ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের চার লেনের কাজ দ্রুত শেষ করার দাবি তাহেরীর Logo লাখাইয়ে জনবান্ধব পুলিশিংয়ে প্রশংসিত ওসি শরীফ আহমেদ: মারামারি-দাঙ্গা কমেছে ৮০% Logo লাখাইয়ে ৫৩৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি-সমমান পরীক্ষার ফল, জানা যাবে ২ভাবে Logo মাধবপুরে ৫৫ বিজিবির অভিযান: ৮ ভারতীয় গরু, ১০ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার Logo এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo রেকর্ড দামে চা বিক্রি: উৎপাদন ও আয়ে এনটিসির নতুন মাইলফলক Logo ইনসেনটিভ কোচিং সেন্টারে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মাধবপুরে ৫৫ বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: চিফ হুইপ

জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে।

জাতীয় সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, গত দুই বছরে স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। অনেক জনপ্রতিনিধি পলাতক ছিলেন এবং সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল ছিল। এ অবস্থায় জনসেবা চালু রাখা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রশাসক নিয়োগ দিতে বাধ্য হয়।

বর্তমানে দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্তকে তিনি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন।

চিফ হুইপ বলেন, সরকার প্রতিশ্রুতি দিয়েছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে। নির্বাচিত জনপ্রতিনিধিরাই স্থানীয় সরকার পরিচালনা করবেন, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

বিচার বিভাগকে মানুষের শেষ আশ্রয়স্থল উল্লেখ করে তিনি বলেন, মানুষ যেন সেখানে ন্যায্য বিচার পায়, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশে প্রতিহিংসা, ভয় ও বিভাজনের রাজনীতি থেকে সরে এসে সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস: গুরুত্ব পাচ্ছে অধিকার ও স্বাস্থ্যসেবা লাইফস্টাইল ডেস্ক,

error:

যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: চিফ হুইপ

আপডেট সময় ১১:৫০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬