ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় লাখাইয়ের যুবক মোজাহিদের মৃত্যু

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

ঈদের খুশি ভাগাভাগি করতে বন্ধুদের সঙ্গে ভ্রমণে গিয়েছিলেন মোজাহিদ আলম শুভ (৩০)। কিন্তু সেই আনন্দই যে জীবনের শেষ যাত্রা হবে, তা কেউ ভাবেনি। চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।

নিহত মোজাহিদ আলম শুভ হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামের মো. মনু মিয়ার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আনন্দ উদ্‌যাপন করতে ১২ বন্ধুর একটি দল মোটরসাইকেল বহর নিয়ে চট্টগ্রাম ভ্রমণে যান। ভ্রমণ শেষে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কুমিল্লার চান্দিনা এলাকায় পৌঁছালে মোজাহিদকে বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে চালকসহ মোজাহিদ গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার মালিবাগের পিপলস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

মোজাহিদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিজ গ্রামসহ পুরো উপজেলায় শোকের ছায়া নেমে আসে। তার জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন এবং পরে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

একজন প্রাণোচ্ছ্বল যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম বিরাজ করছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় লাখাইয়ের যুবক মোজাহিদের মৃত্যু

আপডেট সময় ০৯:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬