ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আহমেদ আলী মুকিব

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, সৌদি আরব বিএনপির আহ্বায়ক ও মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক আলহাজ্ব আহমেদ আলী মুকিব।

সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সারাদেশের বিভিন্ন জেলায় নতুন প্রশাসক নিয়োগের অংশ হিসেবে হবিগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব অর্পণ করা হয়েছে তার ওপর।

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন আহমেদ আলী মুকিব বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সৌদি আরব বিএনপির (পশ্চিমাঞ্চল) আহ্বায়ক এবং মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন দেশে দলের কার্যক্রম পরিচালনা, সভা-সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন।

নবনিযুক্ত প্রশাসক আহমেদ আলী মুকিব তার প্রতিক্রিয়ায় বলেন, জেলা পরিষদের মাধ্যমে হবিগঞ্জের সার্বিক উন্নয়ন ও জনসেবায় তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। এ জন্য তিনি জেলাবাসীর সহযোগিতা কামনা করেন।

তার এ নিয়োগের খবরে হবিগঞ্জ জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আহমেদ আলী মুকিব

আপডেট সময় ০৫:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬