ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রামে বন্ধুকে দেখতে এসে হামলার শিকার হয়েছেন এক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর এলাকা থেকে সাইফুল মিয়া নামে এক যুবক মশাদিয়া (উত্তর পাড়া) গ্রামের বন্ধু সবুজ মিয়ার সঙ্গে দেখা করতে আসেন। সাইফুলের সঙ্গে পূর্ব বিরোধের জেরে মশাদিয়া (বড়বাড়ী) এলাকার ইমন মিয়া, লোকমান মিয়া ও সালমান মিয়াসহ একদল যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়।

হামলার খবর পেয়ে সবুজ মিয়া ও তার আত্মীয়স্বজনরা অভিযুক্তদের কাছে বিষয়টি জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের ১০০ থেকে ১৫০ জন লোক লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

রণক্ষেত্রে রূপ নেওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০-১৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।

খবর পেয়ে লাখাই থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১

error:

লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

আপডেট সময় ১১:৩১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬