ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

জ্বালানি তেলে এক মাসের রিজার্ভ, বাড়ানোর পরিকল্পনা সরকারের

দেশে জ্বালানি তেলের মজুদ বর্তমানে এক মাসের জন্য পর্যাপ্ত রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি। একই সঙ্গে এই মজুদ আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার।

সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রীও এ বিষয়ে সার্বিক অগ্রগতি ও সক্ষমতা যাচাই করেছেন।

তিনি বলেন, আগে সাধারণত ১৫ দিনের জ্বালানি রিজার্ভ থাকলেও বর্তমানে তা বাড়িয়ে এক মাসে উন্নীত করা হয়েছে। ভবিষ্যতে এই মজুদ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে বৈশ্বিক পরিস্থিতির প্রভাব মোকাবিলা করা যায়।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতির কারণে কিছু ক্ষেত্রে ‘প্যানিক বাইং’ লক্ষ্য করা যাচ্ছে। তবে এটি সাময়িক এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

জেট ফুয়েলের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই মূল্য নির্ধারণ করা হচ্ছে। অন্যথায় বিদেশি এয়ারলাইন্সগুলো বিকল্প ব্যবস্থা নিতে পারে, যা দেশের জন্য আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

সরকার জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে এবং এলএনজি আমদানিসহ বিভিন্ন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

জ্বালানি তেলে এক মাসের রিজার্ভ, বাড়ানোর পরিকল্পনা সরকারের

আপডেট সময় ১২:০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬