ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব Logo বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের ব্যাপক গণসংযোগ Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন Logo ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা Logo নাচতে এসে নৌকায় গণধর্ষণের শিকার দুই নৃত্যশিল্পী Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে নৌকা বাইচ, দুই পাড়ে মানুষের ঢল Logo মালদ্বীপে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মদিনার জামাতের ওয়াজ ও দোয়া মাহফিল Logo সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য অবৈধ পথে বিদেশযাত্রা নয় Logo বাহুবলে জিরাবোঝাই ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ Logo মাধবপুরে বন বিভাগের ছড়ায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

স্পিকারের আসনের ওপরে কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের আসনের ওপরের উঁচু দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যেবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’-এর আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সংসদ ভবনে সংস্কার কাজ করা হয়। সেই সংস্কারের অংশ হিসেবে অধিবেশন কক্ষে আরবি ক্যালিগ্রাফি স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে সংশ্লিষ্ট শাখা স্পিকারের আসনের ওপরের দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি স্থাপন করে।

এদিকে সংসদ সচিবালয়ে নিজের দপ্তরে দাপ্তরিক কাজ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম তিনি সংসদ নেতার কক্ষে অফিস করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী সংসদ ভবন থেকেই তার সরকারি কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া তিনি বিএনপির সংসদীয় দলের বৈঠকে অংশ নেন এবং সংসদ নেতা হিসেবে সভায় সভাপতিত্ব করেন।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে শিগগিরই।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব

error:

স্পিকারের আসনের ওপরে কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি

আপডেট সময় ০৪:৫৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬