ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ Logo লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০ Logo সিংহগ্রামকে অসামাজিকতামুক্ত করার শপথ, ঈদের পর দিন বিশেষ পরামর্শ সভা Logo মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নারী-পুরুষ ও শিশুসহ নিহত ৪ Logo কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে রেল যোগাযোগ বন্ধ, নিহত ১২ Logo মাধবপুরে সুরমা চা বাগানে অবৈধ বালু উত্তোলন, ২ ট্রাক্টর জব্দ, আটক ১ Logo হবিগঞ্জে ঈদের দিন ছবি তোলা নিয়ে সংঘর্ষ, আহত ৩০ Logo মাধবপুরে ঈদেও রাইফেল হাতে সীমান্ত পাহারায় বিজিবি, দায়িত্বে অবিচল দেশপ্রেমের দৃষ্টান্ত Logo মাধবপুরে ২০ হাজার মুসল্লির ঈদের জামাত, আল-আরাফাহ ঈদগাহে অনন্য ধর্মীয় মিলনমেলা Logo লাখাইয়ে পাশবিকতার চরম রূপ: মানসিক ভারসাম্যহীন নারী ৪ সন্তানের জননী, নেই কারো স্বীকৃতি

লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ৬

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে সংঘটিত সংঘর্ষের ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে দুই পক্ষের ৬ জনকে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ।

পুলিশ তাদের ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে এসআই প্রণয় কুমার সরকার, এসআই মো. মুন্না মিয়া, এএসআই খায়রুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোড়াকরি গ্রামের আব্দুল আউয়াল ও মহিউদ্দিনের পক্ষের ৬ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— আব্দুল আউয়ালের পক্ষ থেকে মো. মোরশেদ মিয়া (৪৫), মো. নূরুল হক মিয়া (৬৫) ও মো. মোশাহিদ মিয়া (২০)। অপরদিকে মহিউদ্দিনের পক্ষ থেকে মো. জাকির আলী (৫০), মো. জীবন মিয়া (৪৫) ও মো. রাকিব (২০)।

গ্রেপ্তারকৃত সকলেই মোড়াকরি গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, বর্তমানে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

ওসি মো. জাহিদুল হক জানান, ধৃত আসামিদের ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

error:

লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ৬

আপডেট সময় ১১:৩৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬