ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo বৃন্দাবন চা বাগানে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট বন্ধ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার উদ্যোগ হিসেবে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দেন এবং সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সচিবালয়ে এসে এই উদ্যোগ গ্রহণ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সকালে সচিবালয়ে নিজ দফতরে প্রবেশ করার পর কক্ষের প্রায় ৫০ শতাংশ লাইট বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রিতে নির্ধারণ করেন, যাতে বিদ্যুৎ খরচ কম হয়।

তিনি আরও জানান, মন্ত্রিসভার বৈঠকে অংশ নিতে মন্ত্রিপরিষদ কক্ষে প্রবেশ করেও প্রধানমন্ত্রী কক্ষের অর্ধেক লাইট বন্ধ রাখতে এবং এসির তাপমাত্রা কমিয়ে দিতে নির্দেশ দেন।

সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর দপ্তর অবস্থিত। এখানে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীন বিভিন্ন বিভাগ রয়েছে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগের পরপরই তার দপ্তরের বিভিন্ন কক্ষে অর্ধেক লাইট বন্ধ এবং এসির তাপমাত্রা কমিয়ে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। তিনি দিনের বেলায় অপ্রয়োজনীয় লাইট বন্ধ রেখে জানালা ও পর্দা সরিয়ে প্রাকৃতিক সূর্যের আলো ব্যবহারের পরামর্শও দেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি

error:

সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট বন্ধ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ১০:১৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬