ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র, ৮ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ Logo বুল্লা বাজারে যানজট ও চুরি রোধে মাঠে ইউএনও Logo মাধবপুরে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা Logo লাখাইয়ের বুল্লা বাজারে তীব্র যানজট, ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা Logo হবিগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ, আটক Logo বুদ্ধিজীবী কবরস্থানে ককটেলসদৃশ বস্তু, ঘটনাস্থলে বিশেষ দল Logo লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের বেহাল সড়ক, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo মাধবপুরে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা Logo শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে এক কোটি টাকা ব্যয়ে নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি

এমপিদের শপথ পড়ানো নিয়ে আলোচনা, ১৮ ফেব্রুয়ারির মধ্যে ক্ষমতা হস্তান্তর

বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংসদ বহাল না থাকায় নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—তা নিয়ে আলোচনা চলছে। সাধারণত জাতীয় সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছে এমপিরা শপথ নিলেও বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগ নেই।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বর্তমান বাস্তবতায় রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি, প্রয়োজনে প্রধান বিচারপতি, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন। বিকল্প হিসেবে নির্বাচিত হওয়ার তিন দিন পার হলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ কার্যত শূন্য থাকায় সংবিধানের বিশেষ ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারই শপথ পড়ানোর দায়িত্ব পালন করবেন।

নতুন সংসদ ও সরকার গঠন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন শেষে দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন করা হবে। তার ভাষ্য অনুযায়ী, পুরো প্রক্রিয়াটি তিন দিনের মধ্যেই শেষ হতে পারে এবং ১৮ ফেব্রুয়ারির মধ্যেই দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, এমপিদের শপথ গ্রহণের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। নির্বাচিত সংসদ সদস্যদের হাতে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের ভূমিকা আনুষ্ঠানিকভাবে শেষ হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র, ৮ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ

error:

এমপিদের শপথ পড়ানো নিয়ে আলোচনা, ১৮ ফেব্রুয়ারির মধ্যে ক্ষমতা হস্তান্তর

আপডেট সময় ০৮:৪১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬