ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনী ইশতেহার প্রকাশের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী শুক্রবার দলটি তাদের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমুখী নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে জাতির সামনে তুলে ধরবে।

বুধবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন জানান, ইশতেহার প্রণয়নের তাত্ত্বিক ও প্রায়োগিক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, বিএনপি একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা শুনে আসছে। জনগণের অংশগ্রহণ ও মতামতের প্রতিফলন ঘটিয়েই এবারের ইশতেহার চূড়ান্ত করা হয়েছে।

মাহদী আমিন আরও জানান, বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ‘৩১ দফা’ ও ‘২৭ দফা’র আলোকে সারাদেশে পরিচালিত কর্মসূচির অভিজ্ঞতা এবং তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নের বিষয়টি বিবেচনায় রেখে ইশতেহার প্রণয়ন করা হয়েছে। এতে বিশেষভাবে তরুণদের কর্মসংস্থান, কৃষকের অধিকার, সুশাসন ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

আপডেট সময় ১২:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬